• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ১২:৫৯
আপডেট: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ১২:৫৯

আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইলের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৩ এপ্রিল) সকাল ৮টায় আদমজী ইপিজেডের প্রধান ফটকে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।
এ সময় নারায়ণগঞ্জ-আদমজী সড়কের ইপিজেড এলাকায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে তারা সকাল ১০ টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেয়। এসময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে বুঝিয়ে দেয়ার দাবি জানান। এরিপোর্ট লেখা পর্যন্ত বেলা ৩টা শ্রমিকরা বেপজার সামনে অবস্থান করছে।
মোয়াজ্জেম হোসেন নামে আন্দোলনরত এক শ্রমিক জানান, বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছে। মালিক কর্তৃপক্ষ আজ আমাদের বেতন বুঝিয়ে দেয়ার কথা বলেছিল কিন্তু আজ এসে দেখি তারা গার্মেন্টসে তালা মেরে পালিয়ে গেছে।
রাহিমা নামের এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে জানান, সামনে ঈদ চলে আসছে। রোজার মধ্যে খুব কষ্টে দিন পার করছি। আমাদের বেতন না দিলে আমরা ছেলে-মেয়েদের নিয়ে কিভাবে চলবো। তাই আমরা বাধ্য হয়ে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছি।
বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সে ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ব্যস্ত আছে। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলে সে ফোনটি রিসিভ করেনি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, বেকা গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই শ্রমিকদের বকেয়া বেতন বুঝিয়ে দিবে। যদি তারা বেতন বুঝিয়ে না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বেকা গার্মেন্ট এন্ড টেক্সটাইল শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ করে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকরা যেন কোনো প্রকার ভায়োলেন্স না করে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com