• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

মির্জাপুর ইউনিয়ন বিএনপির ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ৩:১০
আপডেট: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ ৩:১০

 

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল এর উদ্যোগে অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ (১৪ এপ্রিল) রোজ বৃহস্পতিবার বিকেল ২.৩০ টায় স্থানীয় চারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন করেন। এতে মির্জাপুর ইউনিয়নে ১২০ পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে মির্জাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আযম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম চেয়ারম্যান, ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী, রহমত উল্লাহ মেম্বার, এসএম ফারুক, জয়নাল আবেদীন, সৈয়দ আব্দুল জব্বার, আকবর আলী, লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল , এমরান চৌধুরী, নুরুল কবীর তালুকদার, জিএম সাইফুল, নাসির উদ্দীন তালুকদার, এয়াকুব মেম্বার, এম মহিউদ্দিন , মো. জাহাঙ্গীর, নাসির উদ্দীন মেম্বার, মো. দিদারুল আলম, পারভেজ তালুকদার, মো. মোরশেদ, মো. নাহিদ, মো. আসিফ মিজান, জানে আলম, শাহ আলম, মো. রোকন, মো. বেলাল, মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, কাজী অপু, সাধারন সম্পাদক মো. শাকিল, মো. জাকির, মো. জাহেদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম