• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ৬:০৪
আপডেট: শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ৬:০৪

Capture 59

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে রিয়া‌দের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফার্নিচারের কারখানায় সন্ধ্যায় অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে কারখানার ৯ জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

তবে আহত দু’জনের পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, দাম্মামের স্থানীয় ফায়ার সার্ভিসের টিম হতাহতদের উদ্ধার করে। তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com