• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

হিজড়া সেজে চিকিৎসকের মোবাইল চুরির অভিযোগ, আটক ১

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৯:০০
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৯:০০

 

হিজড়া সেজে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর ওরফে শাহিন হিজরা (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় পল্লবী থানার ১১ নম্বর সেকশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শাহিন হিজড়া সেজে ঘুরলেও আসলে তিনি হিজড়া নন। তিনি একজন পুরুষ। চুরির সুবিধার্থেই তিনি হিজরা সেজে ঘোরেন। শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।

তিনি বলেন,  শুক্রবার তিনি গুরুতর অসুস্থতার ভান করে হিজড়া সেজে কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। আর্থিকভাবে অসচ্ছল ও হিজড়া দেখে চিকিৎসক বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা করানোর পর শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল নেই।

আশপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও না পাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজড়া সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই মোবাইল নিয়ে পালিয়ে গেছেন। পরে  থানায় অভিযোগ করলে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজড়া নেতারা এসে নিশ্চিত করেন শাহিন একজন পুরুষ। চুরি করতেই তিনি হিজড়ার বেশ নিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম