• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশ নারী দল

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৫:৫৮
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৫:৫৮

Capture 65

ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারাল বাংলাদেশ নারী দল

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই ভারতের বিপক্ষে দারুণ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ভারতের বিপক্ষে জয় পেল স্বাগতিক দলের মেয়েরা।

আজ রবিবার মিরপুরের মাঠে বাংলাদেশের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেন স্মৃতি-হারমানপ্রীতরা। মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে ১৫২ রানের ছোটখাটো সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ব্যাটাররা।

 

অধিনায়ক নিগার সুলতানার ৩৯ রানের সাথে ফারজানার ২৭ রানের সুবাদে দেড়শ পার হয় বাংলাদেশের ইনিংস। জবাবে মারুফা আক্তারের ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেটের সুবাদে ভারতের ইনিংস থামে ১১৩ রানে।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com