• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

সোনারগাঁওয়ে যুবদলের উদ্যোগে ও ইফতার

প্রকাশ: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১০:২৮
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ ১০:২৮

সোনারগাঁওয়ে যুবদলের উদ্যোগে ও ইফতার

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‘যুব-ঐক্য-প্রগতি” এই স্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নয়াপুর এলাকায় ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে আলোচনা ও দোয়ার মধ্যদিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউপি বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোতালেব মিয়া, সনমান্দি ইউপি বিএনপির সভাপতি শাফির উদ্দিন মজনু, কাঁচপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোমেন খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোগরাপাড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাদিপুর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, নোয়াগাঁও ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রুমা আক্তার, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সোনারগাঁও থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সালমা আক্তার, থানা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার, তাঁতী দলের সভাপতি নাজমুল করিম ইয়াসিন, মৎসজীবী দলের সভাপতি সানাউল্লাহ প্রধান, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আমির হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোহেল রানা, করিম রহমান, রুবেল হোসাইন ও সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আব্দুল জলিল, সোনারগাঁও থানা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলাম জনি ও যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম রাজ।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোরশেদ, শামীম, রিপন, শাহ আলম, পৌর ছাত্রদলের আহবায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হাফেজ অলি, আমজাদ হোসেন, মকবুল হোসেন, সেলিম, ইয়ানস, মোঃ আমিনুল ইসলাম, সাদিপুর ইউপি যুবদলের আহবায়ক আওলাদ হোসেন, নোয়াগাঁও ইউপি যুবদলের আহবায়ক আতাউর রহমান, সনমান্দি ইউপি যুবদলের সদস্য সচিব খোকন শিকদার, পিরোজপুর ইউপি যুবদলের সদস্যসচিব আল আমিন, সাদিপুর ইউপি যুবদলের সদস্যসচিব পরশ, জামপুর ইউপি যুবদলের সদস্য সচিব মুসা, সিনিয়র যুগ্ম-আহবায়ক পনির হোসেন মিন্টু, শম্ভুপুরা ইউনিয়ন যুবদল নেতা জুয়েল রানা, সোহেল ভান্ডারী, যুবদল নেতা আমজাদ হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com