• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুর্নীতিবাজ আ. লীগ সরকারের সংবিধান জনগণ মানে না : সুব্রত চৌধুরী

প্রকাশ: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৮:৪৯
আপডেট: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ৮:৪৯

9666656 2

দুর্নীতিবাজ আ. লীগ সরকারের সংবিধান জনগণ মানে না : সুব্রত চৌধুরী

নিউজ ডেস্ক

জনগণের আশা আকাঙ্ক্ষার সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন হবে উল্লেখ করে গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, মহা দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের সংবিধান বাংলাদেশের জনগণ মানে না। পুলিশ বাহিনীকে দিয়ে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এ সরকার জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর আমারবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি। পদযাত্রার আয়োজন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

তিনি আরও বলেন, অত্যাচার-নিপীড়ন করে জনগণের ওপর জুলুম চালিয়ে, তাদের হত্যার মাধ্যমে এই সরকারের হাত রঞ্জিত করে জনগণের খুনি হিসাবে আখ্যায়িত হয়েছে শেখ হাসিনা সরকার। দেশের জনগণ এই সংকট উত্তরণে একমাত্র প্রত্যাশা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই লক্ষ্য আদায়ে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, জনগণ দেশে লুটপাট বিহীন সরকার চায়, যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন অতিষ্ঠ, তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার অত্যাবশ্যক।

পদযাত্রা শেষে সমাপনী বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com