• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে যুক্তরাজ্য

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৮:২২
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৮:২২

96669856 1

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাতের পর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে দুই পক্ষের সাথে বৈঠকের ছবি পোস্ট করে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলা হয়েছেঃ

বৃটিশ হাইকমিশনার সারাহ কুক আজ আওয়ামী লীগ এবং বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা যুক্তরাজ্য/বাংলাদেশ সম্পর্ক এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে যুক্তরাজ্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com