• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৮
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৮

9633320 1

বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব

নিজস্ব প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

ফার্মাসিউটিক্যাল খাতে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা বাড়াতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির মধ্যে চলমান অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে।
গত বছর দুই প্রতিষ্ঠান এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এর আওতায় এনএসইউর নির্বাচিত এমফার্ম শিক্ষার্থীদের গবেষণাকাজ ও থিসিস সম্পন্ন করতে আর্থিক সহায়তার পাশাপাশি বেক্সিমকো ফার্মার আধুনিক গবেষণাসুবিধা ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এসব গবেষণা করছেন।
গতকাল বৃহস্পতিবার টঙ্গীতে বেক্সিমকো ফার্মার কারখানায় দুই শিক্ষার্থীর এমফার্ম থিসিস প্রকল্প আনুষ্ঠানিকভাবে জমা দেয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের গবেষণার সুযোগ ও বাস্তব শিল্পপরিবেশে কাজের অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে ভবিষ্যতের দক্ষ জনবল তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় অধ্যাপক আবদুল হান্নানের নেতৃত্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বেক্সিমকো ফার্মার টঙ্গী কারখানা পরিদর্শন করে। প্রতিনিধিদলটি কারখানার আধুনিক উৎপাদনব্যবস্থা, মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া ও বিভিন্ন উৎপাদনসুবিধা ঘুরে দেখে।
বেক্সিমকো ফার্মার এসব গবেষণাসুবিধা ব্যবহারের সুযোগ এনএসইউর শিক্ষার্থীদের একদিকে যেমন বাস্তব শিল্পপরিবেশ সম্পর্কে ধারণা দিচ্ছে, অন্যদিকে তাদের গবেষণার ফলাফলকে দেশের ওষুধশিল্পের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করছে।
দেশের ওষুধশিল্পের ভবিষ্যৎ দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে দুই প্রতিষ্ঠান। বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বলা হয়, তরুণ গবেষকদের সুযোগ তৈরি করা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতের অগ্রগতিতে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি কাজ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com