• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমাদের বাহিনীর অনেক সদস্যরাও মাদক নেন: ডিজি

প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১১:১৫
আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১১:১৫

9666856 8

আমাদের বাহিনীর অনেক সদস্যরাও মাদক নেন: ডিজি

নিউজ ডেস্ক
র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ মাদক ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এতে কোনো ছাড় নেই। তারপরও মাদকের সঙ্গে আমরা পারছি না। কারণ মাদক এখন সব শ্রেণির মানুষ খাচ্ছে, আবার ব্যবসা করছে। আমাদের বাহিনীর অনেক সদস্যরাও মাদক নেন। যে কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাদের চাকরিচ্যুত করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় র‍্যাব আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় র‍্যাবপ্রধান বলেন, ‘সাতটি সংগঠন নিয়ে কাজ করছি। আমাদের ওপর যতই স্যাংশন (নিষেধাজ্ঞা) আসুক, ষড়যন্ত্র হোক না কেন, কারও রক্তচক্ষু ভয় পাই না। যে কোনো জায়গায় যে কোনো লোকের গায়ে হাত দেওয়া র‍্যাবের জন্য কোনো বিষয় না- এটা প্রমাণিত সত্য।’

এম খুরশীদ হোসেন বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে র‍্যাব। জড়িতদের আইনের আওতায় এনে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রেখেছি। জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি।’

এর আগে দুপুর আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় পৌঁছে র‍্যাব-৬-এর ক্যাম্প উদ্বোধন করেন এম খুরশীদ হোসেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com