• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ক্ষমতাসীন আ’লীগের মতো স্বৈরাচার উপমহাদেশে নেই: টুকু

প্রকাশ: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ৪:২১
আপডেট: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ৪:২১

ক্ষমতাসীন আ’লীগের মতো স্বৈরাচার উপমহাদেশে নেই: টুকু

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেছেন, দেশে পঞ্চাশ বছরের ইতিহাসে এমন স্বৈরাচার সরকার শুধু বাংলাদেশ নয় আশেপাশের কোনো দেশে নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। সরকারি সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর আসাদগেটে একটি মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখা ছাত্রদল আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ। সাধারণ সম্পাদক ডা. লাবিদ রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. সাজিদ ইমতিয়াজ উদ্দিন, এ্যামট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ জুয়েল, ছাত্রদলের সাবেক নেতা মামুন খান, ডা. গালিব হাসান, বুয়েট ছাত্রদলের আসিফ হোসেন রচি, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের রনি মার্জুক, মোহাম্মুদুল হক জনি, তানজিম রুবাইয়্যাত আফিফ, লিংকন সহ শতাধিক নেতাকর্মী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সম্প্রতি মার্কিন রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে। বিচার বিভাগ স্বাধীন নয় সেটাও বলেছে। যার প্রমাণ প্রসহসনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে।

তিনি বলেন, আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আন্দোলন করতে হবে। এই বছরটি শেষ বছর। এবছর যদি রাজপথ প্রকম্পিত করতে না পারি লাখ লাখ লোককে রাস্তায় নামতে না পারি তাহলে কিন্তু হবে না। আমরা লক্ষ্য স্থির করেছি বাংলাদেশে জাতীয় সরকার হবে। তবে তার আগে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। যা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার করে বলেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com