• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সকাল থেকে বিকেল পর্যন্ত আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৮:২১
আপডেট: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ ৮:২১

Capture 100

সকাল থেকে বিকেল পর্যন্ত আজ আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানায় আজ রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। পাশাপাশি সারা দেশের প্রতিটি থানায় দলটি বিক্ষোভ সমাবেশ করবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলবে।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জরুরি এই সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

বিএনপির  অগ্নি সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে এবং আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তিনি।

ওবায়দুল কাদের গতকাল মাতুয়াইলে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রসঙ্গে কথা বলেন। বিএনপির নেতা কর্মীদের দেওয়া আগুনে তিশা পরিবহন, শ্রাবণ পরিবহন, স্বদেশ পরিবহনের বাস পুড়ে ছাই হয়ে গেছে বলেন তিনি। বিএনপির নেতা কর্মীরা সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা করে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন। বিএনপি বিভিন্ন প্রাইভেটকার, মোটরসাইকেল ভাঙচুর করেছে। রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা করেছে বলেন তিনি। ’

রাজধানীতে মোট সাতটি বাসে বিএনপি হামলা চালায়, ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com