• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা হবে, ডিসেম্বরে ফাইনাল খেলা হবে : ওবায়দুল কাদের

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৫:২৭
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৫:২৭

Capture 5

খেলা হবে, ডিসেম্বরে ফাইনাল খেলা হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে খেলা শুরু করে শেষ করতে পারবো না। খেলা হবে। খেলা হবে। মজাদার খেলা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা। 

তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। আমরা পালাবো না। পালিয়েছে তাদের (বিএনপির) নেতা। বুধবার রংপুর জেলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদফা খাদে পড়ে গেছে। আর পারবেন না। গোলাপবাগের গরুর হাটে একবার কোমর ভেঙে গেছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, তাদের নেতা কে? নেতা কি আছে? তারেক রহমান কি নির্বাচন করতে পারবে? এসময় সবাই সমস্বরে না না বলেন। বক্তব্যের শেষে তারেক রহমান ও তার স্ত্রীর রায়ের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com