• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কমেছে ইলিশের দাম, সরবরাহ দ্বিগুণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:১৬
আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৬:১৬

Capture 10

কমেছে ইলিশের দাম, সরবরাহ দ্বিগুণ

সাগরে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চলতি মৌসুমে এই প্রথম বেড়েছে ইলিশের আমদানি। দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে একদিনের ব্যবধানে ইলিশের সরবরাহ বেড়েছে দ্বিগুণ। বুধবার ঘাটের আড়তগুলোতে ইলিশ আমদানি হয় ১৫০ মণ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত আমদানি হয়েছে প্রায় ৩০০ মণ। দামও তুলনামূলক কিছুটা কমেছে।

সকাল সাড়ে ১০টায় মাছঘাটে গিয়ে দেখা গেছে, ইলিশ বেচাকেনায় সরগরম হয়ে উঠেছে আড়ৎগুলো। পাইকারি বিক্রেতা, খুচরা ক্রেতা ও শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। দক্ষিণাঞ্চলের নোয়াখালী, হাতিয়া ও ভোলা অঞ্চল থেকে ট্রলার এবং সড়ক পথে ট্রাকে করে ইলিশ আসছে ঘাটে।

বেশ কিছু সময় ঘাটে অবস্থান করে দেখা গেছে, মাছঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী দিয়ে আসা ট্রলারগুলো থেকে শ্রমিকরা ইলিশ আড়তে এনে স্তুপ করছে। এরপর হাঁক ডাক দিয়ে বিক্রি হচ্ছে ইলিশ। আবার কিছু ইলিশ রপ্তানি করার জন্য বাক্স ভর্তি করছেন শ্রমিকরা। আবার খুচরা কেনার জন্য স্থানীয় ক্রেতারা ভিড় জমাচ্ছেন।

মেসার্স কালু ভুইয়া মৎস্য আড়তের ব্যবস্থাপক মো. ফারুক বলেন, আজকের বাজারে ২৫০ গ্রাম অর্থাৎ প্রতি কেজিতে ৪টা হয় এমন ইলিশ প্রতি মণ পাইকারি বিক্রি হচ্ছে ১৮-২০ হাজার টাকা। ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২৮-৩০ হাজার টাকা। ১ কেজি ওজনের ইলিশ প্রতি মণ ৪৮-৫০ হাজার টাকা। আর দেড় কেজি থেকে দুই কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১৭০০-২২০০ টাকা। তবে বড় আকারের ইলিশের সংখ্যা কম।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহে ইলিশের আমদানি কম ছিল। তবে সাগরে নিম্নচাপ থাকায় দক্ষিণাঞ্চলের জেলেরা মাছ আহরণ থেকে বিরত থেকেছেন। যার ফলে মঙ্গলবার ও বুধবার আহরণকৃত সব ইলিশ আজকে মাছঘাটে বিক্রির জন্য নিয়ে আসছেন ব্যবসায়ীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com