• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কক্সবাজারে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ

প্রকাশ: সোমবার, ২৩ মে, ২০২২ ৭:০১
আপডেট: সোমবার, ২৩ মে, ২০২২ ৭:০১

কক্সবাজারে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন স্থানে অভিযানে সাড়ে ১০ কোটি টাকার দুই কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১১৮ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ মে) ভোরে এই অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টেকনাফ উপজেলার হ্নীলার দমদমিয়া বিওপির বিআরএম-১০ থেকে আনুমানিক ৬০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে কামালের জোড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি থেকে দুটি চোরাচালান প্রতিরোধ টহল দল দ্রুত ওই এলাকায় অবস্থান করে।

আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে মানুষের পায়ের আওয়াজ বুঝতে পেরে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় পাচারকারী দুইজন বিজিবির উপস্থিতি টের পেয়ে কেওড়া বাগানের গহিনে কিছু লুকিয়ে রেখে পালিয়ে যায়। বিজিবি তাদের ধাওয়া করেও আটক করতে ব্যর্থ হয়।

পরে টহল দল কেওড়া বাগানে তল্লাশি করে কালো পলিথিনের পোটলা দেখতে পায়। এর মধ্যে একটি পোটলায় মোড়ানো ৫ কোটি ২৮ লাখ টাকার ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়।

এদিকে একই দিন ভোরে শাহপরীর দ্বীপ বিওপির সদস্যরা নাফ নদী থেকে ৫ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকার ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ১১৮ বোতল মিয়ানমারের মদ জব্দ করে। জব্দ করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

বিজিবির ওই কর্মকর্তা বলেন, পাচারকারীদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com