• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

​রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গলিতে অগ্নিকাণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ৯:৩১
আপডেট: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ৯:৩১

123475
 

সিনিয়র করেসপন্ডেন্ট

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও হোটেল ভিক্টোরির পাশের গলিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অফিসের কর্মকর্তারা ছিলেন।

একপর্যায়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মীরা অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। তারা আগুন লাগার কোনা কারণ জানাতে পারেননি। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম