• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ ব্যাংক মিলে হবে ডিজিটাল ব্যাংক

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৯:২২
আপডেট: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৯:২২

Capture 34

১০ ব্যাংক মিলে হবে ডিজিটাল ব্যাংক

লেনদেন আরও সহজ করতে বেসরকারি খাতের ১০টি ব্যাংক মিলে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি খাতের এই ১০টি ব্যাংকের উদ্যোগে প্রস্তাবিত এ ব্যাংকের নাম হবে ডিজি টেন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানগুলো বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করেছে। আগামী কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে বিষয়টি ইতোমধ্যে জানিয়েছে সিটি ব্যাংক। 

জানা গেছে, এই উদ্যোগে শামিল সব ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এমটিবি। আমরা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে বিনিয়োগকারীদের জানিয়ে দেব। ডিএসইতে জানানো তথ্যে দ্য সিটি ব্যাংক জানিয়েছে, প্রস্তাবিত ডিজি টেন ব্যাংক পিএলসিতে ১৩ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিচালনা পর্ষদ।কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ন্যূনতম ১২৫ কোটি টাকা। সিটি ব্যাংক বিনিয়োগ করলে তা হবে ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ এই ব্যাংকে সিটি ব্যাংকের শেয়ার থাকবে ১১ দশমিক ১১ শতাংশ। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে গত জুন মাসে সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক। ১ আগস্ট আবেদনের শেষ তারিখেও কোনো সাড়া না পাওয়ায় ১৭ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন সময়ই ১০ ব্যাংকের এই উদ্যোগের কথা জানা গেল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com