• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাজ্য বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে নর্থ ইষ্ট বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৮:৪৮
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৮:৪৮

9888574

যুক্তরাজ্য বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে নর্থ ইষ্ট বিএনপির প্রস্তুতি সভা

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

এক দফা এক দাবী’ “শেখ হাসিনা কবে যাবি” এই স্লোগানকে সামনে রেখে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ২৯শে আগষ্ট ২০২৩,অনুষ্ঠাতব্য হাইড পার্কের স্পিকার কর্নারে গণপদযাত্রা সফল করার লক্ষ্যে যুক্তরাজ্য বিএনপির নর্থইষ্ট এর প্রাক প্রস্তুতিসভা ও লিফলেট বিতরণের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি নর্থ ইষ্ট।

9777784

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সহ প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম ।
নর্থ ইস্ট বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুসাদ্দিক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন,নর্থইস্ট বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ও মোহাম্মদ মোশাহিদ, সাবেক উপদেষ্টা সৈয়দ আতাউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শাহান চৌধুরী, সাবেক সহ সভাপতি মোঃ জহুর আলী,সাবেক সহ- সভাপতি আহসানুজ্জামান আরিফ,মাহি চৌধুরী, সাবেক সহ সাধারন সম্পাদক আব্দুল ওয়াহিদ খান, সৈয়দ মারহান, সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা রায়হান,সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,সাবেক সাউথ শীল্ড বিএনপি সভাপতি লুৎফুর রহমান, প্রবীর মুরব্বি রাজা মিয়া, শামসুল হুদা চৌধুরী বাচ্চু সহ আরো অনেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি এম এ মালেক বলেন, ১৯৭১ সালে সালে যুদ্ধের সময় যেভাবে আমাদের মুরুব্বিরা লন্ডনে মার্চ করেছিল সেই মার্চ কে ফলো করে আমরা এই মার্চ করছি যাতে করে এই বাংলাদেশের স্বাধীনতা হরণকারী ভোট ডাকাত নিশি রাতের সরকার হঠাতে এই মার্চ ফর ডেমোক্রেসি। এটা সফল করতে সকলকে ঐক্যবদ্ধ আহবান জানান। পরের দিন বৃহস্পতিবার দুপুরে নিউকাসেলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন, স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে জনাব এম এ মালিক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com