• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের পতন এখন সময়ের ব্যাপার : রেজা কিবরিয়া

প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৯:০৩
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ৯:০৩

99999865

সরকারের পতন এখন সময়ের ব্যাপার : রেজা কিবরিয়া

নিউজ ডেস্ক
গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, সরকারের পতন এখন সময়ের ব্যাপার। তাদের চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। কোথাও পালানোর পথ নেই, কারণ গণতান্ত্রিক বিশ্বের তাদের কোনো বন্ধু নেই। সব দরজা বন্ধ।

শুক্রবার বিকেল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকার পতনের এক দফা দাবিতে কালা পতাকা মিছিল করে গণঅধিকার পরিষদ।

রেজা কিবরিয়া বলেন, রাশিয়া, চীন ও ভারত এ সরকারের অবৈধ কার্যক্রমকে প্রকাশ্যে-গোপনে সমর্থন দিচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে এসব ভিনদেশি আধিপত্য-আগ্রাসন এ দেশের মানুষ মেনে নেবে না। শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে।

রেজা কিবরিয়া বলেন, এ সরকারের গণতান্ত্রিক বিশ্বে কোনো বন্ধু না থাকলেও চীন, রাশিয়া ও ভারতের মতো কিছু সাম্প্রদায়িক, একনায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রের সমর্থন পাচ্ছে। এসব রাষ্ট্রের কুশীলবরা প্রকাশ্যে-গোপনে এ সরকারকে আস্কারা দিচ্ছে। এসব দেশগুলো বিগত ১৫ বছর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকতে বামপন্থি আগ্রাসন চালিয়েছে। যার প্রমাণ গণতান্ত্রিক বিশ্বের কাছে আছে।

তিনি বলেন, আমরা ওই সব ফ্যাসিস্ট রাষ্ট্রগুলোকে বলতে চাই, আমরা বেঁচে থাকতে এ দেশে ভিনদেশি আধিপত্য-আগ্রাসন মেনে নেব না। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ভোটাধিকার, মানবাধিকার ও সুশাসনের জন্য প্রাণপণ লড়াই-সংগ্রাম করব।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লার সঞ্চালনায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম আহ্বায়ক কর্নেল মিয়া মসিউজ্জামান, সাদ্দাম হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com