• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ২:৩৩
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ২:৩৩

9654

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ আগস্ট) ভোর ৬টায় এ ঘটনাটি ঘটে।নিহতরা হলেন– উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।স্থানীয়রা জানায়, স্থানীয়রা জানান, পিডিবির মেইন লাইনের তার মৃত-আমজাদ মালিথার বাড়ীর টিনের সাথে লেগে যায়। দিনে দিনে টিনের ঘষায় ফুটোর সুষ্টি হয়। এর ফলে বিদ্যুৎতের আর্থিং এর তারের সাথে স্পর্শ করে থাকে কিন্তু বিষয়টি কারো জানা ছিলো না। শনিবার সকালে টিউবওয়েল পানি আনতে গিয়ে বিদ্যুৎতের আর্থিং এর তারে স্পর্শ করলে তাসলিমা খাতুনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সেসময় তাঁর মেয়েকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ফলে ঘটনাস্থলেই মা ও মেয়ে দুজনায় মারা যায়। । হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com