• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৭৫-এর খুনিরা বঙ্গবন্ধুকন্যাকে নিঃশেষ করতে চায়: নাছিম

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৬:৪৫
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৬:৪৫

9869696

৭৫-এর খুনিরা বঙ্গবন্ধুকন্যাকে নিঃশেষ করতে চায়: নাছিম

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ৭৫-এর খুনিরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিঃশেষ করতে চায়। তারা সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে পদদলিত করতে চায়। এরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় যেতে চায়। তাই এই অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর খামারবাড়ির প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা আমাদের দেশের জন্য কলঙ্ক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বঙ্গবন্ধু এগিয়ে নিতে যেভাবে কাজ করছিলেন তা অনেকের সহ্য হয়নি। জাতির পিতা সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা সফল করে তুলতে পারলে তার প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে। এবার জাতির শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতিকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার সাধনায় আত্মনিয়োগ করতে হবে।’

তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুকন্যাকে ৫ম বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের সভাপতি কৃষিবিদ ডা. ফজলে রাব্বি মণ্ডল আতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ড. নাহিদ রশীদ, কৃষক লীগের সভাপতি কৃষকনেতা কৃষিবিদ সমীর চন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স, বাংলাদেশ কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) মহাসচিব কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব কৃষিবিদ ডা. সাইফুল বসার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com