• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি নেতা টিটুর খোঁজ নিল মিডিয়া সেল

প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৭:৫৪
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ৭:৫৪

 

নিউজ ডেস্ক

গুরুতর আহত নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর খোঁজ নিয়েছে বিএনপির মিডিয়া সেল। গত ২৯ জুলাই বিএনপি ঘোষিত ১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করার সময় কাঁচপুর এলাকায় পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারান টিটু।

তিনি দুই চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। সেই থেকে বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন বিএনপির ওই নেতা। অসুস্থ শহীদ ইসলাম টিটুকে তার বাড়িতে দেখতে যান বিএনপির মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শনিবার (২৬ আগস্ট) দুপুর ১টায় নারায়ণগঞ্জ আড়াইহাজারে টিটুর বাসায় গিয়ে এ্যানি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এ সময় নারায়ণগঞ্জ জেলা এবং স্থানীয় উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ২৯ জুলাই অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে শহীদুল ইসলাম টিটু পুলিশের ছররা গুলিতে আহত হন। তিনি বেশি আঘাত পান চোখে ও মুখে। তার চোখের অবস্থা খুবই মারাত্মক। তার এক চোখের দৃষ্টিশক্তি নেই। আরেক চোখেও খুব পরিষ্কার দেখতে পান না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম