• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিকিনিতে ঋতুপর্ণার উত্তাপ

প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৫:২৫
আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৫:২৫

98888986

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিকিনিতে ঋতুপর্ণার উত্তাপ

বিনোদন ডেস্ক

টালিউড, ঢালিউড ও বলিউডে তিন দশক ধরে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে শুরু করে এ প্রজন্মের আরিফিন শুভ, সবার সঙ্গেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে।

কয়েকদিন আগেই ঢাকায় এক সংবাদ সম্মেলনে বয়স নিয়ে প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছিলেন টালিউডের এই অভিনেত্রী। যদিও তার কারণও ব্যাখা করেছেন তিনি।

এবার তারই প্রেক্ষিতে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও নিজের সৌন্দর্য ধরে রাখার ছবি প্রকাশ্যে আনলেন অন্তর্জালে। সামাজিক যোগাযোমমাধ্যমে নিয়মিত বিভিন্ন ছবিতে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন এই টালিউড কুইন।

সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিকিনি পরিহিত বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন নায়িকা। যার ক্যাপশনে লিখেছেন, দত্তা রিলিজের আগে নিজের সঙ্গে একটু সময় কাটানো।

ঋতুপর্ণার খোলামেলা সেই ছবি ভক্তদেরও বেশ নজর কেড়েছে। ৫১ বছর বয়সে এসেও যেভাবে নিজেকে ফিট রেখেছেন এই নায়িকা, তারই প্রশংসা দেখা গেছে নেটিজেনদের মুখে।

ঋতুপর্ণার ছবিতে মন্তব্য করে অভিনেত্রী শুভশ্রী জানালেন ‘আগুন’। এর আগে মাস খানেক আগেও গোলাপি বিকিনিতে ভক্তদের সামনে হাজির হয়েছিলেন এই নায়িকা। সেবারও নিজের সাহসী অবতারের বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, লম্বা সময় পর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা নির্মিত হচ্ছে। নাম ‘স্পর্শ’। বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্তের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের অভিনেতা নিরব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com