• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে কিশোর গ্যাং লীডার রাসেলসহ গ্রেফতার-৪

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৬:৪৫
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ৬:৪৫

9878 1

না’গঞ্জে কিশোর গ্যাং লীডার রাসেলসহ গ্রেফতার-৪

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ বুধবার (৩০ আগস্ট) সকালে জেলার সদর থানাধীন এস.এম. সালেহ সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং চক্রের লীডারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, কিশোর গ্যাং চক্রের লীডার ১। মোঃ রাসেল (৩০) রিয়াদ হোসেন খান (২৩) মোঃ রবিন (১৮) আশরাফুল আলম ফয়সাল (১৮) ইমাম হাসান (১৬) তাদের কাছ থেকে ৪ টি সুইচ গিয়ার ও ১ টি নাকোল ডাস্টার উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করে সদর মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘœ ঘটিয়ে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com