• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

নায়কহীন সিনেমায় দীঘি!

প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১১:০৭
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১১:০৭

নায়কহীন সিনেমায় দীঘি!

বিনোদন ডেস্ক

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে খ্যাতি ছিল তার আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর অভিনেত্রী। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি হয়েছেন চুক্তিবদ্ধ। এ বছরের নভেম্বরে ‘দেয়াল’ শিরোনামের এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তবে এই সিনেমায় নায়কহীন তিনি। তার বিপরীতে কোনো নায়ককে দেখা যাবে না। মূলত গল্পটাই এমন, যেখানে নায়কের প্রয়োজনও নেই।

এ প্রসঙ্গে গণমাধ্যমে দীঘি বলেন, সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ-আলোচনা চলছিল। শুরুতে কাজটা করা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বেও ছিলাম। কিন্তু পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই। নিজেকে অন্য রকমভাবে পর্দায় উপস্থাপনেরও একটা লোভ ছিল। ভাবলাম, জীবনে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই। তাই রাজি হয়েছি।

তিনি আরও বলেন, এ ধরনের গল্পে কিন্তু আমাদের এখানে কাজ খুব একটা হয় না। গল্প সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না, তাই এর বেশি আর কিছু জানাতে পারছি না। এখন আমি চরিত্রটির জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি।

প্রসঙ্গত, কিছুদিন আগে দীঘি শেষ করেছেন ‘জীবন জুয়া’ নামে একটি অ্যানথোলজি চলচ্চিত্রের কাজ। সিনেমাটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। মুক্তির অপক্ষায় আছে দীঘি অভিনীত চলচ্চিত্র ‘মুজিব’।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com