• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুক্তরাজ্যে মানববন্ধন (ভিডিও)

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ২:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ২:০৭

988775

আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুক্তরাজ্যে মানববন্ধন (ভিডিও)

নিউজ ডেস্ক
জোরপূর্বক তুলে নেওয়ার পর গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার ভিন্নমতের রাজনৈতিক নেতা ও কর্মীদের গুম করতে আয়নাঘর নামক অঘোষিত বিশেষ কারাগার তৈরি করেছে। বিভিন্ন কালো আইনের মাধ্যমে ভিন্নমতের লোক ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নিপীড়নের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নিয়ে গুম করছে। এসব গুমের ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ থেকে আহ্বান জানানো হলেও শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার সেটা অগ্রাহ্য করে গুম-খুন অব্যাহত রেখেছে। অবিলম্বে গুমের শিকার ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, প্রতিটি গুমের ঘটনা ভবিষ্যতে একদিন তদন্ত হবে এবং জড়িত প্রতিটি ব্যক্তিকে আইনের আওতায় বিচারের মুখোমুখি হতে হবে।

সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউমিনিটির উদ্যোগে এবং যুক্তরাজ্যে কর্মরত ২০টি মানবাধিকার সংগঠনের আয়োজনে বৃটিশ পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা একথা বলেন।

9875

যুক্তরাজ্যে কর্মরত ২০টি মানবাধিকার সংগঠনের মধ্যে রয়েছে-সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস(এসডিআর), নিরাপদ বাংলাদেশ চাই-ইউ কে, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি ক্লাব ইউরো বিডি, জাস্টিস ফর বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম, অনলাইন এক্টিভিস্ট ফোরাম ইউকে, সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে, রাইটস কনসার্ন, রাইটস মুভমেন্ট ইউকে, স্ট্যান্ড ফর বাংলাদেশ, পিস ফর বাংলাদেশ, সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স, সাপোর্ট লাইফ ইউকে, ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস, ভয়েস ফর জাস্টিস এন্ড রাইট, ভয়েস ফর জাস্টিস অ্যান্ড হোয়াইট পিজিয়ন, ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই), সেন্টার ফর দ্যা ডেমোক্রেটিক অ্যান্ড গুড গভর্নেন্স, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইট, রাইটস অব দ্যা পিপলস, ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম।

বক্তারা বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পরপরই বিরোধী দলের নেতা চৌধুরী আলম, এম ইলিয়াস আলীসহ অনেক রাজনৈতিক নেতাকর্মীকে তুলে নিয়ে গুম করেছে। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, তাদের স্বজনরা জানেন না কোথায় কিভাবে রয়েছেন তারা। বক্তারা আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে এবং বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে দমন করতেই বিরোধী রাজনৈতিক নেতাদের গুম-খুন করছে।

9666895 2 3

আন্তর্জাতিক আইনে গুম একটি মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে বক্তারা বলেন, প্রতিটি গুমের সাথে জড়িত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের আইনে বিচারের আওতায় আনতে হবে। একই সাথে এসব গুমের হুকুমদাতাকেও ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে।

আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমানের সভাপতিত্বে এবং সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও সিটিজেন রাইটস মুভমেন্টের আহ্বায়ক এম এ মালিক, প্রবীণ শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোর্শেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রফেসর আবদুল কাদির সালেহ, কমিউনিটি ব্যক্তিত্ব মুফতি শাহ মুহাম্মদ সদরউদ্দিন, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মানবাধিকার কর্মী ও সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জাকির হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ব্যারিস্টার তারিক বিন আজিজ, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস-এর সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসাইন, সেক্রেটারি ব্যারিস্টার আলিমুল হক লিটন, মেজর অব সৈয়দ সিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন টিপু, সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল মোমিন, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, পিস ফর বাংলাদেশের সভাপতিমো: ডলার বিশ্বাস, নিরাপদ বাংলাদেশ চাই-এর আহ্বায়ক মুসলিম খান, ফাইট ফর রাইটস-এর সভাপতি মোঃ রায়হান উদ্দিন, সেক্রেটারি বুরহান উদ্দিন চৌধুরী, পিস ফর বাংলদেশের সেক্রেটারি মাহিন খান, সেন্টার ফর দ্যা ডেমোক্রেটিক অ্যান্ড গুড গভর্নেন্স-এর আহ্বায়ক সোয়ালেহিন করিম চৌধুরী, সদস্য সচিব আবদুল কাইয়ূম, মানবাধিকার কর্মী নাদিয়া ফাতেমা, ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরামের উপদেষ্টা শফিকুল ইসলাম রিবলু, সেক্রেটারি জাকির হোসেন, ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারি নওশিন মোস্তারি মিয়া সাহেব, রাইটস অব দ্যা পিপলের সভাপতি আসাদুজ্জামান শাফি, মানবাধিকার কর্মী শফিক খান প্রমুখ।

9888796

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৪৫ বছর পর মানবতা বিরোধী অপরাধের কথা বলে যদি বিচার হতে পারে গুমের প্রকৃত ঘটনার বিচারও একদিন হবে। গুম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মানবতা বিরোধী অপরাধ। বক্তারা আরো বলেন, বাংলাদেশে গুম ও খুনের মত মাবতা বিরোধী অপরাধের অভিযোগের সত্যতা যাচাই করে র‌্যাবের ৭ কর্মকর্তাকে ইতোমধ্যেই আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। ভবিষ্যৎ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ডিবি, ডিজিএফাইসহ যারা গুমের সাথে জড়িত তাদেরও চিহ্নিত করা হবে এবং বিচার করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com