• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

জিনিসপত্রের দাম বাড়লেও দেশ অনেক ভালো আছে: অর্থমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৬:০২
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৬:০২

978596

জিনিসপত্রের দাম বাড়লেও দেশ অনেক ভালো আছে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশ অনেক ভালো আছে। জিনিসপত্রের দাম বাড়ছে। ইউক্রেনে যুদ্ধ চলছে, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। একটি অনিশ্চয়তার ভেতরে কতদিন অর্থনীতি ভালো চালাবেন? সবাই বলছে বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে।’

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি এ কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ইউক্রেনে যুদ্ধ চলমাল থাকায় দেশে জিনিসপত্রের দাম বাড়ছে৷ যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। অনিশ্চয়তার ভেতরে কোনো দেশের অর্থনীতি বেশিদিন ভালো চালানো যায় না। তবুও সবাই বলছে, বাংলাদেশের অর্থনীতি এখনও ভালো অবস্থায় আছে।

তিনি বলেন, ‘ভিসা (ব্যাংক লেনদেনের কার্ড কোম্পানি) কোম্পানি এসেছিল, তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমাদের সহযোগিতা চেয়েছে। তারা বলেছে – সামনে বাংলাদেশে একটি কনজ্যুমারসের বড় মার্কেট হবে। এখানেও তারা বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে বিনিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ উর্বর ভূমি। তারা মেট লাইফসহ বিভিন্ন ইনসুরেন্সেও বিনিয়োগে আগ্রহী। ভবিষ্যতে তারা আরও বেশি বিনিয়োগ করবে।’

দেশে সব কিছুর দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রী হিসেবে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি তখন মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ ছিল। সেখান থেকে এক মাসে আমাদের মূল্যস্ফীতি ৯ শতাংশ হয়েছে। এ ছাড়া ৭ দশমিক ৫ শতাংশ হচ্ছে। এই অবস্থার মাঝেও মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশ হয়েছে।’

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com