• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সরকার নয়, বরং নির্বাচন নিয়ে চাপে রয়েছে গণমাধ্যম : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৬:০৫
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ৬:০৫

সরকার নয়, বরং নির্বাচন নিয়ে চাপে রয়েছে গণমাধ্যম : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

সরকার নয়, বরং নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম চাপে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মন্ত্রী।

নির্বাচন নিয়ে পশ্চিমাদের চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে নয়া দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই সরকারপ্রধানের বৈঠকে নির্বাচন প্রসঙ্গ আসবে কি না -এমন প্রশ্ন রাখা হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।

জবাবে মন্ত্রী বলেন, সরকারপ্রধানের বৈঠকগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। দুই প্রধানমন্ত্রীর অবশ্যই বৈঠকের সম্ভবনা রয়েছে। ভারতে আমরা গেলে সাক্ষাতের অবশ্যই সম্ভবনা রয়েছে এবং তারা (হাসিনা-মোদি) দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন।

পশ্চিমাদের চাপ প্রসঙ্গে মোমেন বলেন, আমরা খুব চাপটাপের মধ্যে নাই। আসলে এটা ঠিক না। মিডিয়া মনে হয় চাপে রয়েছে। আমরা যেটাতে বিশ্বাস করি, আমরা একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। শেখ হাসিনা সরকার বাংলাদেশে নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে টেকসই করেছে। শেখ হাসিনা কমিটমেন্ট ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। এটাতে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা কোনো চাপে নাই।

সরকার চাপে নয় বরং নিজেদের তাগিদে গ্রহণযোগ্য নির্বাচন করবে বলে জানান মোমেন। তিনি বলেন, আমরা নিজেদের তাগিদে স্বচ্ছ নির্বাচন করব। কারও চাপের মুখের পড়ে স্বচ্ছ নির্বাচনের কথা চিন্তা করি না। অন্য যারা আমাদের চাপ দেন তাদের নিজের চেহারা দেখতে পারে, তাদের ওখানেও তো গন্ডগোল। তাদের ওখানে নির্বাচন নিয়ে সমস্যা।

ব্রেকিংনিউজ/একে

সর্বশেষ সংবাদ

রাজনীতি-এর আরও সংবাদ

সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com