• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ড. ইউনূসের জন্য বিশ্বনেতাদের খোলা চিঠিটি নিউ ইয়র্ক টাইমসে পূর্ণ-পৃষ্ঠায় ছাপা হয়েছে

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ১০:১৭
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ১০:১৭

988855569

ড. ইউনূসের জন্য বিশ্বনেতাদের খোলা চিঠিটি নিউ ইয়র্ক টাইমসে পূর্ণ-পৃষ্ঠায় ছাপা হয়েছে

নিউজ ডেস্ক
শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে শতাধিক নোবেল বিজয়ীসহ এ পর্যন্ত ১৭৬ জনের বেশি বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের মতো ব্যক্তিত্ব।

দুনিয়াজুড়ে বিখ্যাত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস-এ আজ (৩১ আগস্ট) উক্ত চিঠিটি ছাপা হয়েছে। পত্রিকাটির আন্তর্জাতিক সংস্করণে চিঠিটি পূর্ণ-পৃষ্ঠার (৫ম) বিজ্ঞাপন হিসেবে প্রকাশিত হয়েছে। প্রফেসর ইউনূসের বন্ধুরা বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আরেক প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট, সংবাদমাধ্যম এনবিসি নিউজ, ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া, ইতালির খ্যাতনামা দৈনিক লা রিপাবলিকা, পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি পত্রিকা ডন সহ সারা বিশ্বের নানান দেশের বিভিন্ন খ্যাতনামা পত্রিকা গুরুত্বসহকারে উক্ত খোলা চিঠি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

988855589

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com