• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যেই লীগই আসুক না কেন এবার কেউ আমাদের থামাতে পারবে না – রনি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ৬:১৬
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ৬:১৬

605154FB BB25 4735 A81C 7AB3A6E05950

যেই লীগই আসুক না কেন এবার কেউ আমাদের থামাতে পারবে না – রনি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, আমাদের প্রধান অতিথি নোমান ভাই জিয়াউর রহমান, খালেদা জিয়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। আমাদের রবি ভাই, আমার যুবদল ছাত্রদলএবং অন্যান্য নেতৃবৃন্দ পাশে আছি। আমরা এখাঁনে কেন আমরা জানি। আমরা যখন বাসা থেকে বের হই তখন জানি নাবাসায় ফিরব কিনা। তাই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতে হবে। তখন ছাত্রলীগ যুবলীগ যেই আসুক, কোন লীগইআমাদের থামাতে পারবে না।

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকিরপ্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা মহানগর বিএনপির প্রতিবাদে সমাবেশে একথা বলেন তিনি।

তিনি বলেন, মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। সরকার জনগনের ভোট চুরি করে ক্ষমতায় আছেন।আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে মানি না। আজকে প্রধান অতিথি যিনি দীর্ঘদিন শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার জন্যকাজ করে গেছেন। আমাদের নেত্রী দেশের মানুষের কথা চিন্তা করেন। আমাদের নেতা যদি আঁতাত করে চলতেন তাহলে দেশেথাকতে পারতেন।

রনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন জিয়াউর রহমানের স্লোগান দেয়া হয় যখন তারেক রহমানের স্লোগান হয় তখন তাদের গাজ্বলে৷ তারা জানে তারেক রহমান এদেশে পা দিলে তারা আর ঘরে থাকতে পারবেন না৷ তারেক রহমান যাকে জেলা যুবদলেরনেতৃত্ব দিয়েছেন সেই গোলাম ফারুক খোকনের ওপর হামলা করা হয়েছে। তারা ভেবেছে তাকে যদি ভাঙা যায় তাহলে অনেকেইবের হবে না। তোমরা বোকা, তোমার ঘুমিয়ে আছো। আমাদের অনেক ছাত্রদল নেতার ওপর হামলা করা হয়েছে। আমি বলতেচাই আমাদের মনোবল ভাঙার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। শহীদ জিয়ার সৈনিকেরা আবারও রাজপথে নামবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে মহানগর বিএনপির সাংগঠনিকসম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকআব্দুস সবুর খান সেন্টু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানাবিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, রূপগঞ্জ থানা বিএনপির আহবায়ক মাহফুজুর রহমান হুমায়ুন, সদস্য সচিব বাছিরউদ্দিন বাচ্চু, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ (লিটন), জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুকখোকন, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদল নেতামাজহারুল ইসলাম জোসেফ, রানা মুজিব, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, জেলা মহিলা দলের সাধারণসম্পাদক রহিমা শরীফ মায়া প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com