• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

জোড়া সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ৩৩৪

প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০৪
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০৪

জোড়া সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ৩৩৪

স্পোর্টস ডেস্ক
মাত্র তিন দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় এক ব্যাটিং প্রদর্শনী দেখা গিয়েছিল বাংলাদেশের। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালো টাইগাররা। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইনকে রীতিমতো নাস্তানাবুদ করে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সাকিব আল হাসানের দল।

আফগানদের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। এই দুজনের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩৩৪ রান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার (৩ সেপ্টেম্বর) টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার মিরাজ এবং নাঈম শেখ শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হয়েছেন। তাতে প্রথম তিন ওভারেই রান আসে ৩০ রান।

ধীরে ধীরে রানের গতি কিছুটা কমলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল বাংলাদেশ। ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ রান। সাত ম্যাচ পর ওপেনিং জুটিতে ৫০ দেখল বাংলাদেশ।