• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

নাইকো দুর্নীতি মামলা : দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধে খালেদা জিয়ার আবেদন

প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪১
আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪১

 

নিউজ ডেস্ক
নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে নথি দেখে দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করা হয়েছে। সাক্ষীরা নথি দেখে সাক্ষ্য দিচ্ছেন এমন অভিযোগ এনে আজ সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে এ আবেদন করেন তাঁর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মো. শওকত আলী চৌধুরীর বেঞ্চে এ আবেদন করা হয়।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ চুক্তি’র মাধ্যমে রাষ্ট্রের ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলাটি বর্তমানে ঢাকার আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

এর আগে মামলাটি চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে রিভিশন আবেদন করা হলে ৩০ আগস্ট সরাসরি তা খারিজ করেন হাইকোর্ট।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম