• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের সাথে দুর্ভিক্ষ গুম, খুন অপহরণ যায়, গণতন্ত্র না : আলাল

প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪২
আপডেট: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ২:৪২

98759

আ’লীগের সাথে দুর্ভিক্ষ গুম, খুন অপহরণ যায়, গণতন্ত্র না : আলাল

নিউজ ডেস্ক

বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গণতন্ত্রকে নি‌য়ে চিন্তা করলে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করা যায় না। আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না। আওয়ামী লীগের সাথে বাকশাল ভালো যায়। আওয়ামী লীগের সাথে দুর্ভিক্ষ গুম, খুন অপহরণ যায়, গণতন্ত্র না।

বুধবার (৬ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বাংলা‌দেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে অবিলম্বে দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়ার নিঃশর্ত মু‌ক্তি ও নির্দলীয় নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে জাতীয় নির্বাচ‌নের দা‌বি‌তে এক অবস্থান কর্মসূ‌চি‌তে তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল বলেন, নাগরিকদের অধিকার নিয়ে কথা বলতে কোন রাজনৈতিক সংগঠন লাগে না যে কেউ জনগণের সামনে কথা বলতে পারে। সেই হিসেবে যদি কথা বলি তাহলে বলতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাকার। বাংলাদেশের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া একাকার। একটাকে বাদ দিয়ে অন্যটা চিন্তা করা যায় না। আর গণতন্ত্র চিন্তা করলে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করা যায় না। আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না। আওয়ামী লীগের সাথে বাকশাল ভালো যায়। আওয়ামী লীগের সাথে দুর্ভিক্ষ গুম, খুন অপহরণ যায় গণতন্ত্র না।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের ক্রান্তি লগ্নে দেশের হাল ধরেছেন। বাকশাল থেকে গণতন্ত্রকে মুক্ত করেছেন। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। বিচারকদের সম্মান দিয়েছেন। কিন্তু আজ কিছু কিছু জায়গায় বিচারকরা বিচারক লীগে পরিণত হয়েছে। এই বিচারক লীগরা আমাদের সর্বোচ্চ নেতা থেকে কর্মী পর্যন্ত অত্যাচার শুরু করেছে। বেগম খালেদা জিয়া চিকিৎসা পাননা অথচ ক্যাসিনো সম্রাট বিদেশ গিয়ে চিকিৎসা নিতে পারে, ওবায়দুল কাদেরের হাঁচি-কাশি হলে বিদেশিকে উন্নত চিকিৎসা নিতে পারে সরকারি খরচে , আওয়ামী লীগের পাতিনেতা পকেট নেতা সবাই উন্নত চিকিৎসা পায় আর এটা সম্ভব হয়েছে ওই বিচারকদের কারণে। এই বিচারকদের কলম যেমন ভোতা হয়ে গেছে তেমনি তারা আওয়ামী লীগের সাথে একাকার হয়ে গেছে। সুতরাং গণতন্ত্রের পতাকা বাহি বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে না পারলে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে। দেশের গণতন্ত্র সর্বভৌমত্ব স্বাধীনতা বড় ধরনের হুমকির মধ্যে পড়বে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আজ একটা খবর দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগরা পুলিশের বুকের ক্যামেরা ওয়্যারলেস কেড়ে নিয়েছে। পুলিশ তাদের কয়েকজনকে গ্রেফতার করেছে। কিন্তু তারা বলতে পারছে না কারণ ছাত্রলীগের সোনার ছেলেরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাই পুলিশ বলছে আমরা সিসি ফুটেজ দেখে ব্যবস্থা নেব। অথচ আমরা যদি একটু আঙ্গুল তুলে কথা বলি তাহলে আমাদেরকে বিভিন্ন মামলা দেওয়া হয়। এতই যদি ভয় পান তাহলে জোর করে ক্ষমতায় আছেন কেন? সমালোচনা যখন এতই ভয় পান। নিজেরা মনে করেন উন্নয়নের নগর দোলায় চলেছেন তাহলে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন জনগণ আপনাদের কতটা চায়।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের জনগণ আজ নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এখানে বিশুদ্ধ কোন নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা নেই। এই জায়গা থেকে মুক্তি পেতে দেশের প্রতিটি জনগণের অধিকার রয়েছে।

বাংলা‌দেশ নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এম জাহাঙ্গীর আল‌মের সভাপ‌তি‌ত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় কর্মসু‌চি‌তে আরও বক্তব‌্য রা‌খেন বিএন‌পির বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মোঃ রহমতুল্লাহ,বিল‌কিস ইসলাম, তাতী দলের যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com