• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবায়দুর রহমান চৌধুরীর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৪
আপডেট: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৩৪

ScreenHunter 9135 Sep. 06 13.33

এবায়দুর রহমান চৌধুরীর মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বার্ধক্যজনিত কারণে আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মরহুম অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন অভিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় একজন জনপ্রিয় নেতা হিসেবে তিনি অত্যন্ত সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত সমাদৃত। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে তিনি দেশ ও দলের কল্যাণে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার জেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতেও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন। জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক—ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
আমি অ্যাডভোকেট এবায়দুর রহমান চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com