• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি

প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪০
আপডেট: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪০

 

নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, বিগত দিনেও বাংলাদেশ পুলিশ যেভাবে দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও সেভাবেই দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব বলেন।

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি পুরোনো প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন নির্বাচন, ঈদযাত্রা, পূজাসহ সব ধরনের উৎসব উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছি। আমাদের দেশে এক সময় একটা জঙ্গিবাদের তৎপরতা লক্ষ্য করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে। যে কারণে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে আমাদের দেশে নিয়ন্ত্রণে রয়েছে। যখনই তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে, তখনই আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম