• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইইউকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সিইসির চিঠি

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫০
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫০

BDCD0CEE F51F 4568 8331 25F473B64523

ইইউকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সিইসির চিঠি

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষ দল না পাঠানো নিয়ে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিকে সিইসি বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবো বলে আপনাকে আশ্বস্ত করছি।’

২৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত সিইসি তার চিঠিতে বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর আমি আপনার চিঠি পেয়েছি, যেখানে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্ত জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে আশ্বস্ত করছি। সরকারও বারবার তার জায়গা থেকে সহায়তা করার বিষয়ে অঙ্গীকার করছে। তা সত্বেও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে দেশে-বিদেশে বিশ্বাসযোগ্যতা যোগ করবে।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘যাই হোক না কেন, আমি বিশ্বাস করি যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তবুও আসন্ন সাধারণ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য করার জন্য আমাদের প্রচেষ্টাকে যেভাবেই সমীচীন বলে মনে করা হোক না কেন, সমর্থন অব্যাহত রাখবে।’

এর চার্লস হোয়াইটলি সিইসি এক চিঠিতে লেখেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজেট স্বল্পতার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না।’ চিঠিতে আরো বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এটা পরিস্কার নয় যে নির্বাচনের সময় সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় শর্তাবলীয় পূরণ হবে কি-না। তবে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠালেও সরকার ও নির্বাচন কমিশনকে অন্যান্যভাবে নির্বাচনি প্রক্রিয়ায় সহায়তা দেবে এবং যোগাযোগ অব্যহত রাখবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ইউরোপীয় ইউনিয়নকে চিঠির জবাব দিয়েছেন। উনি সেখানে লিখেছেন যে আমরা আপনাদের চিঠিটা পেয়েছি। আমরা সরকার থেকে যে ধরনের সাপোর্ট পাচ্ছি এই সাপোর্টটা থাকলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো। সরকার থেকে পূর্বের মতো সহযোগিতা পাবো বলেও আশা করি।’

তিনি বলেন, ‘আমরা আশা করি অল্প পরিসরে হলেও ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে। যত বেশি পর্যবেক্ষক আসবে তত নির্বাচন স্বচ্ছ হবে।’

ইসির পরিকল্পনা অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com