• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বুকে গুলি ধারণ করে হলেও এদেশের মানুষকে মুক্ত করা হবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫১
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৫১

964 1

বুকে গুলি ধারণ করে হলেও এদেশের মানুষকে মুক্ত করা হবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আমরা রক্ত দেব, জীবন দেব তবুও এদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না। আগামীতে যদি এই সরকার মুক্তিকামী জনগণের ওপর আর কোনো অন্যায় আক্রমণ চালায় তাহলে রাজপথেই তা প্রতিহত করা হবে। যারা মনে করেন পুলিশ দিয়ে, পেটুয়া বাহিনী দিয়ে গুলি করে আমাদের দমন করবেন তাদেরকে বলতে চাই, আপনাদের গুলি বুকে ধারণ করেই এদেশের মানুষকে মুক্ত করব, ইনশাআল্লাহ।’

শনিবার রাজধানীতে জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর সদরঘাট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাবাজারে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলওয়ার হোসাইন, কামাল হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মাওলানা আবু সাদিক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস সালাম, আব্দুর রহমান, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি তাকরিম হোসাইন, ঢাকা কলেজ সেক্রেটারি মুসআব আব্দুল্লাহ-সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই সরকার বাংলাদেশকে আজ সারাবিশ্বের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দিয়েছে। সরকার অপরাধ করতে করতে আজ এমন অবস্থায় পৌঁছে গেছে যে এখন নিজেরা বাঁচার জন্য দেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘এই সরকার জনগণের আন্দোলনে ভীত হয়ে তা প্রতিহত করতেই মুলত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ও আলেম-ওলামাদের বন্দী করে রেখেছে। আমরা আজকের সমাবেশ থেকে অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান, মু. সেলিম উদ্দিন, শাহজাহান চৌধুরীসহ সকল শীর্ষ নেতা ও আলেম-ওলামাদের মুক্তির দাবি জানাচ্ছি। নতুবা দেশবাসী রাজপথের দুর্বার আন্দোলনের মাধ্যমেই তাদেরকে মুক্ত করে আনবে, ইনশাআল্লাহ।’

তিনি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঢাকাবাসীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com