• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে

প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৯:১৮
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ৯:১৮

9669696 4

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে

নিউজ ডেস্ক
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারবে না। মা-বোনেরা ভোট দিতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র ও ভোটাধিকার চিরতরে বিলীন হয়ে যাবে।
আজ (শনিবার) নগরের লাভ লেইন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজির দেউরী মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, আগামী দিনগুলোতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সরকারকে বাধ্য করব পদত্যাগ এবং সংসদ বিলুপ্ত করতে। একই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে বাধ্য করা হবে।

চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জহিরুল হাসান জীবনের সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম শাহনুর সিদ্দিকী টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com