• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র ফিরিয়ে আনতে রাস্তায় নামতেই হবে: দুদু

প্রকাশ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ২:২০
আপডেট: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ২:২০

96696 2

গণতন্ত্র ফিরিয়ে আনতে রাস্তায় নামতেই হবে: দুদু

নিউজ ডেস্ক
বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদেরকে রাস্তায় নামতেই হবে। এছাড়া অন্য কোন পথ নাই। মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দ্রুত সুচিকিৎসা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে আয়োজিত মানববন্ধ‌নে তি‌নি এ কথা ব‌লেন।

দুদু ব‌লেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। এখন বাইরে বের হওয়ার সময় রাস্তায় নামার সময়। তাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলেই এই সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।

তিনি বলেন, দেশের গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আর এই জন্যে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে হবে। তাহলে দেশে গণতন্ত্র স্বাধীনতা ফিরে আসবে।

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, দেশনেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এটা প্রধানমন্ত্রী জানেন। যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি তার জীবনের কোন নির্বাচনে হারেননি। তার পরিবার থেকে তার সুচিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। এটাই প্রথম আবেদন না এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম অসুস্থ নেত্রী, যিনি দেশনেত্রী, আপোষহীন নেত্রী তার সুচিকিৎসার জন‌্য বিদেশে প্রেরণের কোন ব্যবস্থা করবে সরকার। কিন্তু আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রে ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি দাম্ভিকতার সাথে এটা নাকচ করে দিয়েছেন।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান সভাপ‌তি‌ত্বে ও সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় মানববন্ধ‌নে আরও বক্তব‌্য রা‌খেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পা‌র্টির মহাস‌চিব আহসান হা‌বিব লিংকন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com