• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

আওয়ামী লী‌গের অবস্থা আগামীতে ভয়ঙ্কর হবে: আলাল

প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৩:৪১
আপডেট: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৩:৪১

আওয়ামী লী‌গের অবস্থা আগামীতে ভয়ঙ্কর হবে: আলাল

আওয়ামী লীগ য‌দি এখনও হুশ না হয়, যদি সঠিক পথে ফিরে না আসে তাহলে তাদের অবস্থা আগামীতে ভয়ঙ্কর হবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ‌বিএন‌পির যুগ্ন মহাস‌চিব এড. সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল।

র‌বিবার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এনডিএম পরিচালিত গবেষণাধর্মী সংস্থা গভার্নেন্স এন্ড পলিসি রিসার্চ (জিপিআর) আয়োজিত ‘গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা’- শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, ‘বর্তমা‌নে সবচেয়ে বেআইনি কথা বলে এই সরকারের আইনমন্ত্রী। এটি সরকার না এটি একটি রেজিম। আওয়ামীলীগ হচ্ছে- একটি প্রতারক রাজনৈতিক দল। শেখ মুজিবর এর ছয় দফার উল্লেখ ছিল দেশের অর্থ বিদেশি পাচার না হয়। অথচ তার কন্যা শেখ হাসিনা তার লুটেরা দেশের হাজার-হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ছয় দফায় উল্লেখ ছিল দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। কিন্তু তার কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।’

যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি বলেন, ‘দেশের বিচার বিভাগের বিচারপতিরা রাজনৈতিক বক্তব্য দেয় শেখ হাসিনাকে খুশি করার জন্য। দেশের পুলিশ প্রশাস তারা যখন বক্তব্য দেয় তখন একটি রাজনৈতিক দলের রাজনৈতিক নেতা হিসেবে বক্তব্য দিয়ে থাকেন। ইলেকশন কমিশন ঠিক একই অবস্থা এই সরকার সব কিছু দলীয়করণ ক‌রে‌ছে‌।’

দেশের ১২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সরকারিকরণসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এ সরকার মন্তব‌্য ক‌রে সা‌বেক এই সংসদ সদস‌্য ব‌লেন, আওয়ামী লীগের বয়স ৭৫ বছর। অন্যান্য দলের বয়স অনেক কম কিন্তু তাদের যদি এখন হুশ না হয় যদি সঠিক পথে ফিরে না আসে তাহলে তাদের অবস্থা আগামীতে ভয়ংকর হবে।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এর সভাপ‌তিত্বে সভায় আরও বক্তব‌্য রা‌খেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এবি পার্টি সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।