• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যতক্ষণ গোলায় খাবার আছে ততক্ষণ রিজার্ভ নিয়ে ভাবি না: শেখ হাসিনা

প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৫:২৩
আপডেট: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৫:২৩

EA36A3EC F575 4A33 BED0 94CD5FB57202

যতক্ষণ গোলায় খাবার আছে ততক্ষণ রিজার্ভ নিয়ে ভাবি না: শেখ হাসিনা

নিউজ ডেস্ক

যতক্ষণ গোলায় খাবার আছে ততক্ষণ রিজার্ভ নিয়ে ভাবি না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রিজার্ভ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’

রবিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

আমাদের সরকারের মেয়াদ শেষের দিকে। মানুষ ভোট দিলে আবার সরকারে আসব, নইলে নয় বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে যে পর্যন্ত এগিয়ে এনেছে, তার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।

রিজার্ভ নিয়ে অনেকে কথা বলে। রিজার্ভ নিয়ে এতো চিন্তার কিছু নেই বলেন সরকার প্রধান। তিনি বলেন, গোলায় যতক্ষণ খাবার আছে ততক্ষণ ভাবি না।

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী ও জাতির পিতার হত্যাকারীসহ অনেক চক্রান্তকারী আছে, যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে হবে। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের কারণেই দেশকে বদলে দেওয়া সম্ভব হয়েছে।’

দেশে মেগা প্রজেক্টের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তার জন্য সরকার কাজ করছে বলে জানান শেখ হাসিনা। বলেন, সরকারের উন্নয়নের উপকারভোগী ১০ কোটি মানুষ।

শেখ হাসিনা বলেন, রপ্তানির নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে। এজন্য অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com