• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীসহ শিশু সন্তান

প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৬:৩৭
আপডেট: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৬:৩৭

CA17B5D9 883E 4D35 BDF9 B9B213FE6924

নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীসহ শিশু সন্তান

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের ১৯ মাস বয়সী সন্তান কাব্য।
রবিবার (৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া। গত শনিবার রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা বলেন, রাতে খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মাধ্যমে জানতে পারি, রাত ৩টার দিকে বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান রিংকু। এরপর দিয়াশলাই জ্বালাতেই ঘরে আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হন। তার ধারণা গ্যাস লিকেজের কারণে গ্যাস জমে ছিল। সেখান থেকেই আগুনের ঘটনা ঘটেছে। দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আর তার স্ত্রী গৃহিণী।
চিকিৎসক তরিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের শিশুসহ তিনজনকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রিংকুর শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। আর শিশু কাব্যর ২০ শতাংশ ও অরজিতের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। মা ও শিশুটির অবস্থা আশঙ্কাজনক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com