• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

আল আইনে বৃহত্তর কুমিল্লা বিএনপির আত্মপ্রকাশ : মিলন সভাপতি ও হান্নান সম্পাদক মনোনীত

প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৩:৪৭
আপডেট: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৩:৪৭

আল আইনে বৃহত্তর কুমিল্লা বিএনপির আত্মপ্রকাশ : মিলন সভাপতি ও হান্নান সম্পাদক মনোনীত

ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে জোরদার করতে দেশের ন্যায় প্রবাসী নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সে লক্ষ্যে প্রবাসের বিভিন্ন দেশে জেলা ও বিভাগীয় শহরের নেতাকর্মীরা ভিন্ন ভিন্ন ভাবে আঞ্চলিক নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে। এই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী দল (বিএনপি) আল আইন এর সাংগঠনিক কমিটি গঠিত হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে অবৈধ সরকারের পতন আন্দোলনকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয়ে স্থানীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজনে আল আইন প্রাদেশিক সিটিতে বসবাসরত বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদের সম্মন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে বৃহত্তর কুমিল্লা বিএনপি আল আইন এর আত্মপ্রকাশ হয়। এই উপলক্ষে সংগঠনের এক পরিচিতি সভা গত ১২ অক্টোবর (বৃহস্পতিবার) স্থানীয় ফ্যালকন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পরিচিত সভায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে অবৈধ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে, মিথ্যা মামলা, হামলা ও গুম খুনের শিকার হচ্ছে। সেসব নেতাকর্মী ও তাদের পরিবার পরিজনের পাশে থাকা সহ রাজপথে থাকা নেতাকর্মীদের সহায়তা করে আমরা প্রবাসীরা চলমান আন্দোলনে ভূমিকা পালন করতে পারি। অতীতের যেকোনো আন্দোলন সংগ্রামে প্রবাসীদের গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল, তা প্রশংসিত। কাজেই এখনো আমাদেরকে হাসিনার পতন তড়াম্বিত করতে কৌশলী হয়ে এই প্রবাস থেকে কাজ করতে হবে। তাহলে বিজয় সুনিশ্চিত হবে।

বৃহত্তর কুমিল্লা বিএনপি আল আইন এর সভাপতি মুজিবুল হক লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আল আইন বিএনপির সভাপতি ওসমান রানা।

এতে বিশেষ অতিথি ছিলেন আল আইন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, আল আইন বিএনপির সাবেক সহ-সভাপতি নাছের উল্লাহ নাছের, সাবেক সাধারণ সম্পাদক দুলাল, বৃহত্তর কুমিল্লা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী জাফর আহমেদ, বৃহত্তর চট্টগ্রাম বিএনপির সভাপতি নাছের হেজাজী, সিনিয়র সহ-সভাপতি সেলিমুর রহমান, চৌদ্দগ্রাম বিএনপির সভাপতি মিজানুর রহমান, মিরসরাই বিএনপি সভাপতি জাকারিয়া।

বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার,
আল আইন যুবদলের সভাপতি জয়নাল আবেদীন,
আল আইন শ্রমিকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আল আইন মিরসরাই বিএনপি সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টানসেন, আল আইন আল ইয়াহার বিএনপির সাবেক সভাপতি রায়হানুল ইসলাম শামীম, ইকবাল হোসেন, নুর আলম খোকন, টুটুল আহমেদ, সাইফুল ইসলাম সাইমুন, মোহাম্মদ আব্দুল মান্নান খান প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ মিজানুর রহমান।

বৃহত্তর কুমিল্লা বিএনপি আল আইন এর সাংগঠনিক কমিটির জন্য যারা মনোনীত হয়েছে তাদের মধ্যে সভাপতি মজিবুল হক মিলন, সিনিয়র সহ-সভাপতি মুন্সী জাফর আহমেদ, সহ-সভাপতি আলম মিয়া, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি নুরুল আলম খোকন, সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, সহ-সভাপতি টুটুল আহমেদ, সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সভপতি মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হান্নান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জনি, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ নাছের, যুগ্ম-সম্পাদক মীর হোসেন, যুগ্ম-সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসে, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইমুন, আপায়ন সম্পাদক মোহাম্মদ বোরহান,দপ্তর সম্পাদক মোহাম্মদ মান্নান খান, প্রচার সম্পাদক সবুজ খান, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ খোকন সহ ২১ সদস্যের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com