• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গভীর রাতে পুলিশ কর্তৃক হামলা, গ্রেফতার ও বানোয়াট মামলা দায়েরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের ক্ষোভ ও নিন্দা প্রকাশ

প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২ ৬:৪২
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২ ৬:৪২

6351C4A2 E6D3 488A 94E9 43391F4B6BE7

গভীর রাতে পুলিশ কর্তৃক হামলা, গ্রেফতার ও বানোয়াট মামলা দায়েরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের ক্ষোভ ও নিন্দা প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচি সমাপ্তির পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতৃবৃন্দেরউপর আধার রাতে স্থানীয় থানা পুলিশ গতরাত ২৯ মে ২০২২ইং, হামলা চালিয়ে বীরদর্পে গ্রেফতার বানোয়াট গায়েবি  মামলাদায়ের করে থাকে। এতে গ্রেফতারের শিকার হনখন্দকার তসলিম উদ্দিন নিশাত, সদস্য সচিব কুষ্টিয়া জেলা ছাত্রদল, মোঃআতিকুর রহমান তুষারআহবায়ক  মিরপুর উপজেলা ছাত্রদল মোঃসাব্বির আহম্মেদসদস্য  সচিব  মিরপুর  উপজেলাছাত্রদল। অন্যদিকে এরা ছাড়াও মালমার শিকার হনমোজাক্কির রহমান রাব্বি, আহবায়ক কুষ্টিয়া জেলা ছাত্রদল, মনিরুলইসলাম যুগ্ম আহবায়ক, সাদ্দাম হোসেন যুগ্ম আহবায়ক,আশরাফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদল। ছাত্রদলের গণতান্ত্রিকশান্তিপূর্ণ কর্মসূচি পালনের পর এহেন আওয়ামী পুলিশ সন্ত্রাসীদের এই বর্বর নৃশংস হামলা, গ্রেফতার মামলার বিরুদ্ধে তীব্রনিন্দা চরম প্রতিবাদ জানান  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনীতি বিমুখ আওয়ামী জাহিলিয়াতের যুগে হাজারো অবর্ননীয় দূর্দশা সত্ত্বেও আওয়ামীপুলিশ তাদের বিকৃত পৈশাচিকতা নিয়ন্ত্রণ করতে পারছেনা। ফলে এদের নারকীয় তাণ্ডব থেকে কিছুই আজ আর রেহাই পাচ্ছেনা! বাকশালের চশমা পরিধানকারী পুলিশ বাহিনীর এমন একচোখা আচরণ কোন ভাবেই মেনে নেওয়া যায় না। নেতৃদ্বয় পুলিশবাহিনী, জনপ্রশাসন সরকারসহ সকলের কাছ থেকে মানবিক আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে গ্রেফতারকৃতছাত্রনেতাদের মুক্তি, হামলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ এবং  হামলাকারী চিহ্নিত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীজানান।

9209F31B 3763 414F 8328 131B97CBDEEA


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com