• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এনডিপি

প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ১১:১১
আপডেট: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ১১:১১

 

সনাতন ধর্মের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দেশবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
আজ রবিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, আবহমান কাল থেকে উৎসব আর ঐতিহ্যকে নিয়ে আঁকড়ে আছে বাঙ্গালী জাতি। এর ব্যতিক্রম নয় দুর্গাপূজাও। পূজা উপলক্ষে এক মিলন মেলার অবতারণা ঘটে। দুর্গাপূজার মিলন মেলায় অংশগ্রহণ করে জাতি-ধর্ম–বর্ণ নির্বিশেষে সব মানুষ। এ জন্যই বলা হয়, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সাথে সকল ধর্মালম্বী মানুষের শান্তি ও সহাবস্থানের ইতিহাসকে ধারাবাহিকতায় এই বছরের পূজা উৎযাপন ও অতীতের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে।

নেতৃবৃন্দ বলেন, শারদীয় দূর্গা-উৎসব হিন্দু সম্প্রদায়সহ সকল মানুষের জীবনে শান্তির বার্তা বহে আনবে এই প্রত্যশা করেন।

নেতৃবৃন্দ বলেন,সাম্প্রদায়িকতা আমাদের বিভক্ত করে দেয়, সংকীর্ণতা আমাদের বিচ্ছিন্ন করে। এগুলোকে রুখতে হবে। কারণ এগুলোই এ যুগের অসুর। অশান্তি ও বৈষম্যের অসুরকে-অশুভ শক্তিকে নির্মূল করতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও কল্যাণ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com