• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ২০

প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৭:৪৭
আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৭:৪৭

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ২০

নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারসিন্ধু ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী। এতে যাত্রীবাহী ট্রেনটির পিছনের তিনটি বগি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং এখনও অনেক যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রেল কর্তৃপক্ষ বলছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি বলেন, এ পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেককে আহত অবস্থায় বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনো চলছে।

রেলওয়ের একটি সূত্র জানায়, ঢাকা থেকে একটি মালবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের চারটি বগিতে মালবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। এদিকে দুর্ঘটনায় তিন‌টি ব‌গি উল্টে যাওয়ায় সেগু‌লো ক্রেন ছাড়া সরা‌নো সম্ভব হ‌চ্ছে না। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থে‌কে ক্রেন রওনা দি‌য়ে‌ছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে মালবাহী ট্রেনের ধাক্কায় এগারোসিন্দুর এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। বগিগুলোর নিচে অনেক যাত্রী চাপা পড়েছে। এছাড়া রেললাইনের ওপর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে। উদ্ধারকাজ এখনো চলছে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ মিয়া জানান, দুপুর সাড়ে বারোটায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এগারসিন্ধু গোধূলী ট্রেনটি। ভৈরব স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কন্টেইনার (মালবাহী ট্রেন) সিগন্যাল অমান্য করে এগারসিন্ধুর ট্রেনের পেছনের তিনটি বগির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বগি তিনটি তছনছ হয়ে যায়। মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান সবুজ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে যোগ দিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর রেলপথ যোগাযোগ বন্ধ রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com