• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও নেতৃবৃন্দের মুক্তির দাবির আন্দোলন সফল করুন : মুজিবুর রহমান

প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৮:০১
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৮:০১

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও নেতৃবৃন্দের মুক্তির দাবির আন্দোলন সফল করুন : মুজিবুর রহমান

নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও নেতৃবৃন্দের মুক্তির দাবির আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিনা ভোটের সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের ন্যায় বসে আছে। আজ মত প্রকাশের স্বাধীনতা নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে জেলের ভেতর বন্দী করে রাখা হয়েছে। দেশের মানুষ আজ মুক্তির প্রহর গুনছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী অতিতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের ন্যায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ও সকল রাজবন্দীর মুক্তির জন্য আন্দোলন করে যাচ্ছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

আমিরে জামায়াত আরো বলেন, অগণতান্ত্রিক সরকার প্রতিনিয়ত মিথ্যা মামলা করে ও ভয়ভীতি দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনসহ সবাইকে বলছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলদায়িত্বশীল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলন হচ্ছে আল্লাহ প্রদত্ত ও রাসুল সা:-এর প্রদর্শিত পথ। এ পথে যুগে যুগে কায়েমী স্বার্থবাদী গোষ্ঠি বাধা দিয়েছে। সকল প্রকার বাধার প্রাচীর ডিঙ্গিয়ে আল্লাহর ওপর ভরসা করে দ্বীন কায়েমের এ কাজ এগিয়ে নিতে হবে।

সম্মেলনে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট উত্তর জেলা আমির হাফেজ আনওয়ার হোসাইন খান বলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রতিটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট উত্তর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার। জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাশুক আহমদ।

প্রেস বিজ্ঞপ্তি