• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২৮শে অক্টোবর অবৈধ সরকারের বিরুদ্ধে শেষ লড়াইয়ের শুরু : মাহমুদুর রহমান মান্না

প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৮:৪৯
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ৮:৪৯

96668596 5

২৮শে অক্টোবর অবৈধ সরকারের বিরুদ্ধে শেষ লড়াইয়ের শুরু : মাহমুদুর রহমান মান্না

নিউজ ডেস্ক

অবৈধ আওয়ামী সরকার পতনের একদফা আন্দোলন প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন আর পেছনে ফেরার সময় নেই। সামনে কেবল শেষ লড়াই। দখলদার সরকার দেশে, বিদেশে বন্ধুহীন, এতিম হয়ে পড়েছে। গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে। আগামী ২৮শে অক্টোবর থেকে শেষ লড়াইয়ের শুরু। একের পর এক এমন কর্মসূচি দেবো, ওরা (সরকার) পালাবার পথ পাবে না। কয়েকটা দিন অপেক্ষা করেন।
মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২৩, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যে আলোচনা সভা এসব কথা বলেন তিনি।
সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এবারের লড়াই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লড়াই, এবারের লড়াই জনগণের অর্থনৈতিক মুক্তির লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। এই সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের রাজনীতিতে যোগদান নিশ্চয়ই নতুন সূর্যের পূর্বাভাস দেয়।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশকে বাঁচাতে, দেশের অর্থনীতিকে বাঁচাতে, দেশের জনগণকে বাঁচাতে সেই লড়াইয়ে আপনাদের সবাইকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সেই শেষ লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com