• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৩:২৮
আপডেট: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ৩:২৮

00B4A438 DA1B 4AA7 AAA8 33B9DB7A5320

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

ডেস্ক নিউজ

অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে হাসপাতালে যান তিনি।

মির্জা ফখরুল তার দলের নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে রাত এগারোটার দিকে হাসপাতাল ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মির্জা ফখরুল গত সোমবারও (২৩ অক্টোবর) খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

সাবেক এ প্রধানমন্ত্রী গত ৯ আগস্ট থেকে বসুন্ধরার এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে লিভার সিরোসিস রোগে ভুগছেন। কদিন আগে হাসপাতালে চিকিৎসকরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপন করা জরুরি। তবে দেশে তার আর কোনো চিকিৎসা নেই। এখন বিদেশে বহুমুখী সুবিধা সম্বলিত চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা হওয়া প্রয়োজন। তবে সরকার আইনের সীমাবদ্ধতা দেখিয়ে খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com