• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২৯ অক্টোবর নেতাকর্মীদের স্ব স্ব এলাকায় থাকার নির্দেশনা বিএনপির

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১:১৭
আপডেট: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১:১৭

bbnnnpp 2

২৯ অক্টোবর নেতাকর্মীদের স্ব স্ব এলাকায় থাকার নির্দেশনা বিএনপির

নিউজ ডেস্ক
ঢাকায় মহাসমাবেশের পর দিন নেতাকর্মীদের নিজেদের এলাকায় থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ অক্টোবর শনিবার রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন।

উক্ত মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচিগুলো সফল করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পর নিজ নিজ এলাকায় অবস্থান করবেন।

বিজ্ঞপ্তিতে ঢাকার মহাসমাবেশে দেশব্যাপী সর্বস্তরের মানুষসহ দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের যোগদান করে এক দফা দাবি আদায়ে দলের পক্ষ থেকে সোচ্চার আওয়াজ তোলার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com